জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া-মিলাদ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদে অবস্থিত বিআরটিসি বাস ডিপো প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী।
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ঘটনাপ্রবাহের স্মারক দিন। ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে এ ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
দিবসটি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।