1. banglarcrimebarta@gmail.com : admin-banglar :
  2. banglarcrimebarta@gmail.com : ডেইলি বাংলার ক্রাইম বার্তা : বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থী আনোয়ার সিকদারের!   বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড,  ‘সেবা দিবস’ এ সন্তষ্ট রোগীরা!   পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলালের উদ্যোগ, রোড ডিভাইডার স্থাপন ও দখলমুক্ত সড়কে নথুল্লাবাদে ফিরছে শৃঙ্খলা বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বিএম কলেজের উন্নয়ন কাজে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধার অভিযোগ , কাজ না পাওয়ায় ঠিকাদারকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের হুমকি! পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস

দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়েছেন

দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে দেড় মাস বয়সী এক শিশুকন্যাকে চুরি করে বিক্রির অভিযোগে করা মামলায় স্কুল শিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থানে এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌরি আক্তার, রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম এবং তাঁর বড় বোন ফাহমিদা।
নিখোঁজ শিশুটির নাম সাদিয়া। সে নগরীর রূপাতলী এলাকার সোহেল ও বৃষ্টি বেগম দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে রূপাতলী মওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই সময় শিশুটি ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী নাসিমা বেগম শিশুটির মা বৃষ্টি বেগমকে একটি কাগজ পোড়ানোর কথা বলে পাশের বাড়ির পেছনে পাঠান। এ সময় শিশুটিকে দেখাশোনার দায়িত্ব নেন তিনি। পরে মা ফিরে এসে বিছানায় সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। পরে পুলিশ তদন্ত শুরু করে। বৃষ্টি বেগমের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা বেগম ৩৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে স্কুলশিক্ষিকা মৌরি আক্তারের কাছে বিক্রি করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে মৌরি শিশুটিকে তাঁর সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে পাঠিয়ে দেন।
পুলিশের তৎপরতায় ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মানবপাচার আইনে করা মামলায় তিন নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com