1. banglarcrimebarta@gmail.com : admin-banglar :
  2. banglarcrimebarta@gmail.com : ডেইলি বাংলার ক্রাইম বার্তা : বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া-মিলাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা  দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থী আনোয়ার সিকদারের!   বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড,  ‘সেবা দিবস’ এ সন্তষ্ট রোগীরা!   পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলালের উদ্যোগ, রোড ডিভাইডার স্থাপন ও দখলমুক্ত সড়কে নথুল্লাবাদে ফিরছে শৃঙ্খলা বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ!

সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পড়েছেন

সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার একটি উদাহরণ মিলেছে সম্প্রতি।
জানা গেছে, বরিশাল ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি নজরে আসার পর প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই নারীকে আটক করেন।
পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আটক নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা ল্যাবএইডের অন্যতম প্রধান অগ্রাধিকার। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা যেন নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশ পান, সে বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।
চুরির ঘটনাটি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।
ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা, আস্থা ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com