1. banglarcrimebarta@gmail.com : admin-banglar :
  2. banglarcrimebarta@gmail.com : ডেইলি বাংলার ক্রাইম বার্তা : বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া-মিলাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা  দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থী আনোয়ার সিকদারের!   বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড,  ‘সেবা দিবস’ এ সন্তষ্ট রোগীরা!   পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলালের উদ্যোগ, রোড ডিভাইডার স্থাপন ও দখলমুক্ত সড়কে নথুল্লাবাদে ফিরছে শৃঙ্খলা বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ!

এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯২ বার পড়েছেন

এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী চারজন ছাত্রী বৃত্তি লাভ করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মোসা. জান্নাতুল নাঈম আফরিন, ফারজানা ইয়াসমিন, মাসফি রহমান রোজা ও রুবাইয়া জাহান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

এ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বক্ষেত্রে আরও সাফল্য কামনা করা হয়েছে।

এ বিষয়ে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্য অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com