1. banglarcrimebarta@gmail.com : admin-banglar :
  2. banglarcrimebarta@gmail.com : ডেইলি বাংলার ক্রাইম বার্তা : বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল বিআরটিসি ডিপোতে দোয়া-মিলাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টুর শ্রদ্ধা  দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থী আনোয়ার সিকদারের!   বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড,  ‘সেবা দিবস’ এ সন্তষ্ট রোগীরা!   পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলালের উদ্যোগ, রোড ডিভাইডার স্থাপন ও দখলমুক্ত সড়কে নথুল্লাবাদে ফিরছে শৃঙ্খলা বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ!

রূপাতলীতে শ্রমিক নেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

রূপাতলীতে শ্রমিক।নেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা!

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের রূপাতলী শাখার থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৫১৭) এর সাধারণ সম্পাদক কাওছার হোসেন ডাকুয়ার নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে কাজ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আলফা-সিএনজি চালকরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রূপাতলী এলাকায় চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের এমন প্রতিক্রিয়া পাওয়া যায়।

চালকরা জানান, বিগত সময়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকে তারা চাঁদামুক্ত পরিবেশে গাড়ি চালাতে পারছেন বলে দাবি করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি মিলেছে বলেও জানান তারা।

আলফা চালক আবুল হোসেন বলেন, বিগত সময়ে আমাদের কাছ থেকে চাঁদা নিতেন আওয়ামী লীগের দোসররা। এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। আমরা স্বস্তিতে গাড়ি চালাতে পারছি।

আলফা চালক কালাম হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে আমাদের কাছ থেকে ট্রিপপ্রতি চাঁদা নেওয়া হতো। কাওছার ভাইয়ের নেতৃত্বে এখন আমরা কাউকে চাঁদা দিই না। এতে চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরেক সিএনজি চালক সোহাগ বলেন, আমি ১৭ বছর ধরে গাড়ি চালাচ্ছি। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দোসরদের চাঁদা দিতে হয়েছে। চাঁদা না দিলে হুমকি-ধামকি ও মারধরের শিকারও হতে হয়েছে। এখন আর কাউকে চাঁদা দিতে হয় না।

চালক মো. নয়ন বলেন, শুধু চাঁদামুক্ত পরিবেশই নয়, কোনো শ্রমিক অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। শ্রমিকদের বিপদে-আপদে সহযোগিতা পাওয়ায় তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।
চালক ও শ্রমিকরা বলেন, তারা কোনো ধরনের চাঁদাবাজি ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুমন হাওলাদার, সাদ্দাম মোল্লাসহ আলফা-সিএনজি চালক ও শ্রমিক নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com