1. banglarcrimebarta@gmail.com : admin-banglar :
  2. banglarcrimebarta@gmail.com : ডেইলি বাংলার ক্রাইম বার্তা : বরিশাল মুখপত্র
শিরোনামঃ
উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড,  ‘সেবা দিবস’ এ সন্তষ্ট রোগীরা!   পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী বিএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর হেলালের উদ্যোগ, রোড ডিভাইডার স্থাপন ও দখলমুক্ত সড়কে নথুল্লাবাদে ফিরছে শৃঙ্খলা বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বিএম কলেজের উন্নয়ন কাজে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধার অভিযোগ , কাজ না পাওয়ায় ঠিকাদারকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের হুমকি! পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত আবারও অপপ্রচারের শিকার বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশির! দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার!

বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ!

বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি প্রতিবেদন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রকৃত তথ্য যাচাই না করে একটি কুচক্রী মহলের সরবরাহ করা মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

প্রতিবাদকারীদের দাবি, ফরিদ আহমেদ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদ আহমেদের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের জনক ফরিদ আহমেদ ও তাঁর স্ত্রী-উভয়ের চাকরিজীবী আয়ের ভিত্তিতে নগরীর আলেকান্দা সড়কে তিন শতক জমির ওপর একটি চারতলা ভবন নির্মাণ করেছেন বলে দাবি করা হয়েছে। ভবনটি বৈধ আয় ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মিত হয়েছে বলেও তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদ আহমেদ। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চাকরি করে আসছি। আমার সততা ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রকাশ করা হলে তা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করতে পারে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com